করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের পাশে কোটালপুর বিপ্লবী সংঘ
সারা বিশ্বে COVID-19 এর প্রভাব বেড়েই চলেছে এবং পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫তে পৌঁছেছে। সারা দেশ ও রাজ্যে লকডাউনের জন্য সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়েছে। সেই সাধারণ মানুষের পাশে থাকতে ৩৫০০ দুঃস্থকে ৫দিন ধরে পর্যায়ক্রমে চাল, ডাল সহ খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার পৌঁছে দেয় ধনিয়াখালী থানার কোটালপুর বিপ্লবী সংঘ। ক্লাবের সম্পাদক রামেন্দু সিংহরায় বলেন, এই লকডাউনে সাধারণ মানুষের যাতে খাবারের সমস্যা না হয় তারজন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম মানুষের কাছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারণ করোনা সংক্রমণ প্রতিহত করতে যা নির্দেশ দিচ্ছেন তার পালন করছি। ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়া সংস্থা থেকে অনুদান পেয়েছিলো এবং ক্লাবকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করেছিলো তাই আজ আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমি প্রত্যেকটা অনুদান প্রাপ্ত ক্লাব কে অনুরোধ করবো তারা যেনো এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হবার সুবাদে সর্বদা সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে, বারবার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে এবং লকডাউন মেনে বাড়িতে থাকতে অনুরোধ করেন। এছাড়াও সকলকে ভীত সন্ত্রস্ত না হয়ে সতর্ক থাকতে বলেছেন এবং অসুবিধা হলে ধনিয়াখালী হাসপাতালে যেতে বলেন তিনি।
এই ব্যাপারে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন বন্যা, বুলবুল, চাষের ক্ষতি বা করোনা সবসময় দুর্দিনে রামেন্দু সিংহরায়কে পাওয়া যায়।




Comments
Post a Comment