Posts

Showing posts from April, 2020

ফার্মাসিস্টদের আপগ্রেডশনের কোর্স চালু হতে চলেছে ভারত টেকনোলজিতে

Image
পশ্চিমবঙ্গে প্রথম ব্যাচেলর ইন ফার্মাসি প্রাকটিস কোর্স চালু হতে চলেছে ভারত টেকনোলজি উলুবেড়িয়াতে। হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ফার্মাসিস্টসদের আপগ্রেডেশনের লক্ষ্যে এবং হাসপাতালে আরো উন্নত ফার্মাসিউটিক্যাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে চালু হতে চলেছে এই কোর্স। এই ব্যাপারে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ডক্টর  বিপ্লব দেবনাথ বলেন, এই কলেজ পশ্চিমবঙ্গে প্রথম ব্যাচেলর ইন ফার্মাসি প্র্যাক্টিস কোর্স খুলবে। এই কোর্সটির জন্য তারাই যোগ্য যাদের ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স এবং ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা আছে (সরকারি ও বেসরকারি হাসপাতালে বা কমিউনিটি ফার্মাসিতে)। "ব্যাচেলর ইন ফার্মাসি প্র্যাক্টিস রেগুলেশন ২০১৪" অনুযায়ী এটি একটি আপগ্রেডেশন কোর্স এবং সাপ্তাহিক ১০ ঘন্টা ক্লাস করতে হবে এই কোর্সটির জন্য। আবেদনকারীদের তাদের সংশ্লিষ্ট দপ্তর এবং কাজের জায়গা থেকে "নো অবজেকশন সার্টিফিকেট" নিয়ে আবেদন করতে হবে। ৪০ জন এই কোর্স এ ভর্তি হতে পারবে। এছাড়াও উনি বলেন সিনিয়রিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এটি একটি ক্লিনিক্যাল ফার্মাসি নির্ভর কোর্স যার মাধ্যমে ওষুধের অযৌক্তিক ব্যবহার কমা...