লক ডাউন পরিস্থিতিতে পুলিশের অত্যাচারের অভিযোগ

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লক ডাউন সংক্রান্ত নির্দেশিকাতে জানিয়েছিলেন প্রয়োজনীয় দ্রব্য সবজি মুদিখানার দোকান সব খোলা থাকবে। কিন্তু আমাদের রাজ্যের পুলিশপ্রশাসন তা না বুঝেই যাকে সামনে পাচ্ছে গায়ের জোড়ে লাঠি চার্জ করছে। কিছু জিজ্ঞাসা না করেই সামনে পেলেই মার ধোড় করছে । এসব ছেড়ে দিলাম বাজার করে মানুষজন ফিরছে তাদের ব্যাগ কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে, হাটে-বাজারে দোকানদারদের তাড়া করছে, সবজিওয়ালা দের ঠেলা উল্টে দিচ্ছে, ভয় দেখিয়ে মুদিখানার দোকান বন্ধ করে দিচ্ছে। এগুলো কি ওনাদের বলা আছে? মানুষ কি তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে থাকবে?
ফেসবুক থেকে পাওয়া কিছু ছবি দেওয়া হলো যেখানে যা দেখলেই পুলিশের অমানবিকতার চরম নিদর্শন গুলো পাওয়া যাবে।


Comments
Post a Comment