দেশব্যাপী লক-ডাউনে স্বেচ্ছাসেবী সংগঠন "প্রয়াস" এর প্রচেষ্টা
বিশ্বজুড়ে এখন একটাই ত্রাস COVID-19 যার প্রভাব আমাদের দেশ এবং আমাদের রাজ্যেও পড়েছে। গত ২৩শে মার্চে গোটা দেশব্যাপী লক-ডাউনের সিদ্ধান্ত কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নিয়েছিলো মানুষের জীবন রক্ষার তাগিদে। রাজ্য ও কেন্দ্র সরকার বিনামূল্যে রেশনের ঘোষণা করলেও হুগলি জেলার তারকেশ্বরে ভবগুরে মানুষদের মুখে খাবার সাথে চাল, ডাল,আলু, সয়াবিন, বিস্কুটের প্যাকেট তুলে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। সংগঠনের সভাপতি অর্পিতা মুখার্জীর বক্তব্য "আমরা গত ২৫শে মার্চ ২০২০ তারিখ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, প্রত্যেকদিন ২৫ জন মানুষকে খাবার দিয়েছি এবং প্রত্যেকদিন ২০টা পরিবারের হাতে চাল ডাল সয়াবিন তুলে দিয়েছি, আগামী দিনগুলিতে প্রতিদিন ১০০ পরিবারকে এই সাহায্য করবো যতদিন লকডাউন চলবে ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করবো এছাড়াও আমরা তারকেশ্বর অঞ্চলের মধ্যে ৬০ ঊর্ধ বৃদ্ধ-বৃদ্ধা আছেন যাদের ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আনার কেউ নেই তারা আমাদের ফোন করলেই আমাদের সদস্যরা ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সাহায্য করবে"। এছাড়াও প্রত্যেক মানুষকে সোশ্যাল ডিসটেন্স, প্রতিনিয়ত হাত পরিষ্কার ও সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে সবাইকে সচেতন করেছেন।






Comments
Post a Comment