Posts

Showing posts from July, 2020

চাপ দিয়ে সৌরভের বোর্ড পদত্যাগ করাল সাবা করিম কে

Image
চাপ দিয়ে সৌরভের বোর্ড পদত্যাগ করাল সাবা করিমকে ১৮ বছর ধরে চলা ক্রিকেট কেরিয়ারে সাবা করিম জাতীয় দলের জার্সিতে ১টি টেস্ট এবং ৩৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন। উইকেট কিপার এই ব্যাটসম্যান ১৫৩টি প্রথম শ্রেণী এবং ১২৪টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ভারতীয় বোর্ডে ইন্দ্রপতন। বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার পোস্ট থেকে সরে দাঁড়ালেন সাবা করিম। কিছুদিন আগেই বোর্ডের সিইও রাহুল জোহরি পদত্যাগ করেছিলেন।সাবা করিমের কাছে দুটো অপশন ছিল, হয় পদত্যাগ কর, না হয় সরে দাঁড়াও। তারপরেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ঠিক কেন, তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হল, তা অজ্ঞাত। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচালিত বোর্ড যে নতুন টিম নিয়ে এগোতে চাইছে, তা স্পষ্ট। করিমের দায়িত্বই ছিল, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো। তার পরেই তিনি রাহুল দ্রাবিড়কে এনসিএ-র কোচ করেন। ২০১৮ র জানুয়ারি মাসে দায়িত্বে আসেন সাবা করিম। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ-র কাছে। আপাতত তিনি নোটিশ পিরিয়ডে থাকবেন বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আমরা ওর পদত্যাগপত্র পেয়েছি। আপাতত নোটিশ পিরিয়ডে ও থাকবেন। বোর্ড ক্রিকে...

ঘরে থেকেই টেলিমেডিসিনে চলুক চিকিৎসা, উপসর্গহীন করোনা রোগীদের জন্য বিশেষ ঘোষণা স্বরাষ্ট্রসচিবের

Image
ঘরে থেকেই টেলিমেডিসিনে চলুক চিকিৎসা, উপসর্গহীন করোনা রোগীদের জন্য বিশেষ ঘোষণা স্বরাষ্ট্রসচিবের রাজ্যের কোভিড পরিস্থিতি যেন এবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। রোজই লাফিয়ে ভাঙছে রেকর্ড। দৈনিক দু’হাজারেরও বেশি মানুষের সংক্রমণ শুরু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা রেকর্ড সংখ্যায় বেড়েছে, ৩৬। প্রায় রোজই রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছে চিকিৎসা না পাওয়ার, বেড না মেলার। এই পরিস্থিতিতে কিছু নতুন সিদ্ধান্তের কথা জানাল নবান্ন। আজ, সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তগুলি ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জানান, রাজ্যে কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে তাঁরা হোম আইসোলেশন ও সেফ হোমে থাকুন। প্রয়োজনে টেলিমেডিসিনের সুবিধা নিতে পারেন। তিনি জানান, কলকাতায় টেলিমেডিসিন সংক্রান্ত তথ্য জানার জন্য ফোন করা যেতে পারে ০৩৩২৩৫৭৬০০১ নম্বরে। রাজ্যে সরকারি অ্যাম্বুল্যান্সের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আলাপনবাবু। কলকাতায় অ্যাম্বুলেন্স সার্ভিস এর জন্য যোগাযোগ করা যেতে পারে ০৩৩৪০৯০২৯২৯ নম্বরে। এছাড়াও স্বাস্থ্য ভবনের দু’টি হে...

বাংলায় সপ্তাহে দু দিন পুরো লক ডাউন ঘোষণা স্বরাষ্ট্রসচিবের।

Image
BREAKING: বাংলায় সপ্তাহে দু’দিন পুরো লকডাউন, ঘোষণা স্বরাষ্ট্রসচিবের  করোনা সংক্রমণ রুখতে এবার থেকে প্রতি সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে পুরো লকডাউন হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই দু’দিন অফিস, কাছারি কিচ্ছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে।  এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমন চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যেই পুরো লকডাউন সুনিশ্চিত করা হবে।   আলাপনবাবু আরও বলেন, প্রতি সপ্তাহের শুরুতেই উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠক করে সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে তা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’দিনে লকডাউন হবে এমন নয়।  এর আগে উত্তরপ...