কেন্দ্রীয় সড়কমন্ত্রী মাননীয় নীতিন গডকড়ির টুইট। ফার্মাসিস্টদের কাজে উৎসাহ প্রদান।

সারা বিশ্বব্যাপী COVID-19 এর ত্রাস বেড়ে চলেছে যার জেরে গোটা দেশ ব্যাপী লকডাউন চলছে গত 22 মার্চ থেকে। এই যুদ্ধে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত নিরলস প্রচেষ্টা করছেন এই মারণব্যাধি সংক্রমণ আটকাতে। তার মধ্যে আজ সন্ধ্যা বেলায় কেন্দ্রীয় সড়কমন্ত্রী মাননীয়া নীতিন গডকড়ি টুইট করেন ফার্মাসিস্টসরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম  শিরদাঁড়া COVID-19 সংক্ৰমণ বন্ধের যুদ্ধে জয় লাভ করার জন্য। তাদের নিরলস প্রচেষ্টার জন্য অনেক মানুষ সুরক্ষিত। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি দেশের জন্য তাদের এই অসামান্য বলিদানে। এই টুইট যথেষ্ট ইঙ্গিতবাহী স্বাস্থ্য দপ্তরের কাছে এবং যা ফার্মাসিস্টসদের অনেক উৎসাহ ও মনোবল বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। এ ব্যাপারে জানতে চাইলে ইন্ডিয়ান ফার্মাসিউটিকাল অ্যাসোসিয়েশন, বেঙ্গল ব্রাঞ্চ এর সভাপতি প্রবীর ব্যানার্জী বলেছেন "আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় নীতিন গড়করি মহাশয় কে ফার্মাসিস্টসদের যে অবদান স্বাস্থ্য পরিষেবায় আছে উনি এটা তুলে ধরেছেন তার জন্য আমরা গর্বিত, আজকে যখনই হেলথ কেয়ার সিস্টেম এর কথা ওঠে তখন সবাই ডাক্তার আর  নার্সদেরই চেনে এর বাইরেও যে বিশাল সংখ্যক স্বাস্থ্যকর্মী আছে যার মধ্যে ফার্মাসিস্টসরা অন্যতম। ফার্মাসিস্টসরা কিন্তু ওষুধ তৈরী থেকে শুরু করে ওষুধ ডিস্ট্রিবিউশন অর্থাৎ ওষুধের প্রতিটি ধাপে ফার্মাসিস্টসদের অবদান অনস্বীকার্য, সমাজে প্রচার হয়না তারা পিছনে থেকে কাজ করে, ফার্মাসিস্টরা ডাইরেক্টলি রোগীর সাথে মুখোমুখি হচ্ছে, কাউন্সিলিং করছে সেটা অনেক ঝুঁকিপূর্ণ, এছাড়া বাইরের দেশগুলিতে যেকোনো মারণ রোগ সংক্রমণ এড়াতে ফার্মাসিস্টসরা ডাক্তার নার্স দের সাথে সমান তালে লড়াই করে এছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান রা অনেক ঝুঁকি নিয়ে ল্যাবরেটরি তে কাজ করে বিবিধ পরীক্ষা করে তাদের ভূমিকাও অনস্বীকার্য"। এ ব্যাপারে প্রোগ্রেসিভ ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক বন্দ্যোপাধ্যায় মাননীয় নীতিন গডকড়ি মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তার এই টুইট ফার্মাসিস্টদেরকে তাদের কাজের প্রতি আরো উৎসাহিত করবে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ফার্মাসিস্টরা যে ভাবে নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলছেন সেই ব্যাপারে মাননীয় দীপক বন্দ্যোপাধ্যায় মহাশয় সকল ফার্মাসিস্টদেরকে অসংখ্য অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে ফার্মাসিস্টদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Comments

Popular posts from this blog

ফার্মাসিস্টদের আপগ্রেডশনের কোর্স চালু হতে চলেছে ভারত টেকনোলজিতে

হ্যান্ড স্যানিটাইজার অভাব পূরণ করতে উদ্যোগী হলেন ফার্মাসিস্টরা